Wait For File Uploading...
0%
ISSIRC LOGO
Enquiry Facebook Instagram Call Now
1
Chat with Experts
Admission Start 2026 ** "বিশেষ যত্নে শিশুরা খুঁজে পায় তাদের পথ ** Destination for Children with Special Needs ** প্রত্যেক শিশুর জন্য আলোকিত ভবিষ্যতের পথচলা **

অটিজমের প্রাথমিক লক্ষণ, অভিভাবকদের জন্য সচেতনতা ও করণীয়।

অটিজমের প্রাথমিক লক্ষণ, অভিভাবকদের জন্য সচেতনতা ও করণীয়।

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD - Autism Spectrum Disorder) কোনো রোগ নয়। এটি একটি স্নায়বিক ও বিকাশজনিত অবস্থা (Neuro-developmental condition)। এটি ব্যক্তির আচরণ, সামাজিক যোগাযোগ এবং সমাজের বিভিন্ন নিয়ম-নীতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। শিশুর প্রথম দুই বছরের মধ্যেই অটিজমের লক্ষণগুলো সাধারণত স্পষ্ট হতে শুরু করে। বাবা মায়ের আগে থেকে এই বিষয় গুলি জানা থাকলে অনেক সময় জন্মের পর থেকেই এগুলো লক্ষ্য করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় , শিশু আগে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল, কিন্তু পরবর্তী সময়ে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। এটাকে অনেকে সময় Virtual Autism বলা হয়ে থাকে।

অটিজমের প্রাথমিক লক্ষণ : 

যেসব বিষয় অভিভাবকদের জানা জরুরি

  1. চোখের দিকে না তাকানো (Eye contact), অন্যের অনুভূতি বুঝতে না পারা বা নিজের অনুভূতি প্রকাশে অক্ষমতা এবং নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া।
  2. কথা বলায় দেরি হওয়া, জড়তা থাকা বা ভাবের আদান-প্রদানে অসুবিধা হওয়া।Eye Contact
  3. অতিরিক্ত জেদ , একই কাজ বারবার করা (যেমন—হাত নাড়ানো বা Hand flapping), পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটা (Toe walking), কোনো বস্তু নিয়ে বারবার ঘোরানো এবং দৈনন্দিন রুটিন বা পরিবেশে সামান্য পরিবর্তনেও তীব্র আপত্তি জানানো।

 

অটিজম কেন হয়? কারণ, সচেতনতা ও প্রচলিত ভুল ধারণা

অটিজমের সুনির্দিষ্ট কারণ এখনো অজানা। এটি মূলত জিনগত প্রভাব এবং স্নায়ুতন্ত্রের গঠনগত পার্থক্যের সাথে সম্পর্কিত। মনে রাখবেন, এটি কোনো খারাপ অভিভাবকত্ব, টিকা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নয়। তবে গর্ভকালীন সময়ে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন, অস্বাস্থ্যকর জীবনযাপন, সচেতনতার অভাব বা শিশুর প্রতি অবহেলা তাকে এই জটিলতার দিকে ঠেলে দিতে পারে। তাই আপনার সঠিক সচেতনতাই সন্তানের সুন্দর ভবিষ্যতের চাবিকাঠি।

যদি সন্তানের মধ্যে এমন কোনো লক্ষণ দেখেন, তবে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। "বড় হলে ঠিক হয়ে যাবে" – এই ভুল ধারণা বা উদাসীনতায় সময় নষ্ট করবেন না। সঠিক সময়ে নেওয়া পদক্ষেপই শিশুকে মূলধারার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

অটিজমে আর্লি ইন্টারভেনশন (Early Intervention) কেন জরুরি?

গবেষণায় দেখা গেছে, শিশুর ৫ বছর বয়স পর্যন্ত তার মস্তিষ্কের বিকাশের প্রায় ৮০% সম্পন্ন হয়। এই সময়ে ‘Early Intervention’ বা সঠিক চিকিৎসা পদ্ধতি যেমন -  Speech Therapy, Occupational Therapy, Behavioural Therapy and Sensory Integration Therapy ইত্যাদি শিশুর সামাজিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। সময়মতো থেরাপি শুরু করলে শিশু আত্মনির্ভরশীল হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে মূলধারার জীবনে অংশগ্রহণ করতে পারে।

আপনার শিশুর মধ্যে অটিজমের লক্ষণ দেখা যাচ্ছে? ISSIRC Bankura-এর বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন ।ISSIRC Bankura আপনার পাশে আছে।

আমাদের চারপাশে তাকালে দেখবেন প্রতিটি ব্যক্তির মধ্যেই কিছু না কিছু কমতি বা সীমাবদ্ধতা থাকে । আপনার আছে , আমার আছে , প্রত্যেকেরই আছে। তবে কেনো একটি শিশুকে “ বিশেষ ” Special Child বা Autistic ইত্যাদি নামে দাগিয়ে দিয়ে আলাদা করে দেওয়া ? তাদের সীমাবদ্ধতা বা ডিজঅর্ডার (Disorder) নিশ্চয়ই আছে। কিন্তু তারা কখনোই অক্ষম নয়, বরং তারা ‘বিশেষভাবে সক্ষম’(Differently able)। আজকের প্রতিটি শিশু আমাদের সমাজের ভবিষ্যৎ। ISSIRC in Bankura রয়েছি আপনার সহযোগিতায় ।

যদি আপনার সন্তানের মধ্যে অটিজমের কোনো প্রাথমিক লক্ষণ লক্ষ্য করেন, তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। ISSIRC Bankura-এ আমরা Early Intervention, Speech Therapy, Occupational Therapy, Sensory Integration Therapy, Behavioural Therapy এবং Parent Counselling-এর মাধ্যমে শিশুর সার্বিক বিকাশে সহায়তা করি। সময়মতো সঠিক পদক্ষেপই আপনার সন্তানের সম্ভাবনাকে বিকশিত করতে সাহায্য করতে পারে।
 

  1. আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম (Early Intervention Program - EIP) ও অ্যাসেসমেন্ট।
  2. অভিভাবকদের সঠিক পরামর্শ (Parents Counselling)।
  3. আপনার সন্তানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুরো কেন্দ্রটি সার্বক্ষণিক সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরদারিতে থাকে।
  4. Occupational Therapy
  5. Sensory Integration Therapy
  6. Speech and Music Therapy
  7. Special education and home guideline

 

Sympathy বা সহানুভূতি নয় , Empathy আপনার সমানুভূতি ও সতর্ক আচরণ , সর্বংসহা পৃথিবীর মতো ধৈর্য্য , ভালোবাসা সমাজকে উপহার দিতে পারে একটি সুন্দর ভবিষ্যৎ ।

প্রতিটি শিশু সক্ষম তাদের নিজস্ব গতিতে । তাদের প্রতি সচেতন হন , যত্নশীল হন । ভালো থাকুন , ভালো রাখুন ।

 

 

 

 

ISSIRC Logo
INSTITUTE OF SEVEN SENSES INTEGRATION & RESEARCH CENTRE

Authored and verified by pediatric occupational therapists, speech-language pathologists, and special education practitioners at the Institute of Seven Senses Integration & Research Centre (Destination for Children with Special Needs, Bankura).

Learn more about our specialized therapies
Destination for Children with Special Needs Bankura Centre

Need a Professional Child Assessment?

Specialized evaluations for speech delay, autism signs, sensory processing, and learning needs by certified multidisciplinary therapists at the Institute of Seven Senses Integration & Research Centre.

Certified Therapists Sensory Profiling Individualized Care Plan
Talk to Our Experts 100% Confidential • Fast Response
Specialized Care
Book Child Evaluation
ISSIRC • Destination for Children with Special Needs
Autism Speech Sensory OT / PT